Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

লিটন-মঈন তাণ্ডবে কুমিল্লার বড় সংগ্রহ

📅 11 February 2022, 05:23 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লিটন-মঈন তাণ্ডবে কুমিল্লার বড় সংগ্রহ
স্পোর্টস ডেস্ক:: আগেই প্লে-অফ নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে খুলনার বিপক্ষে আজকের ম্যাচে একেবারেই নির্ভার হয়ে খেলার কথা দলটি। আর চাপমুক্ত খেলায় দারুণ ব্যাট করলেন লিটন দাস ও মঈন আলি। মিরপুর শেরেবাংলায় এ দুই তারকার ব্যাটিং তাণ্ডবে  খুলনা টাইটান্সের বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছে দলটি। মিরপুরে বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেন লিটন দাস। মুশফিকের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে মাত্র ১৭ বলে ৪১ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন এ ডানহাতি ওপেনার।  ৪টি চার ও ৩টি ছয়ের মার ছিল তার ইনিংসে। এরপর ৮ বল খেলে মাত্র ৫ রানে অধিনায়ক ইমরুল কায়েস আউট হলে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান জমা করে কুমিল্লা। চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি গড়েন ফাফ ডু প্লেসি ও মঈন আলি। এ দুজনের জুটিতে আসে ৮৩ রান, তাও মাত্র ৭.৪ ওভার। ওয়ানডে স্টাইলে ৩৬ বলে ৩৮ রান করেন ডু প্লেসি।  আর ৩৫ বলে ৭৫ রানের সাইক্লোন ইনিংস খেলেন মঈন। তার এই ইনিংসে ১ চারের সঙ্গে ৯টি ছক্কার মার ছিল। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে আউট হন মঈন। এই ম্যাচ জিততে হলে খুলনাকে করতে হবে ১৮৯ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে খুলনা।  মাত্র ৪৪ রান করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে মুশফিকের দল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]