Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

শিগগিরই সাত পাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া

📅 07 February 2022, 01:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শিগগিরই সাত পাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া
বিনোদন ডেস্ক ::  শীতের শুরু হতেই বলিউডে একের পর এক বিয়ের খবর প্রকাশ হচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সাত পাকে বাঁধা পড়ছেন লাভ-বার্ডসখ্যাত রণবীর-আলিয়া। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, শোনা যাচ্ছে— কাপুর পরিবার এবং ভাট পরিবারের এক হওয়া এখন সময়ের অপেক্ষা। গত এক বছরের বেশি সময় ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। প্রায় চার বছরের বেশি সময় ধরে অর্থাৎ ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাদের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে এখন কারও কাছেই অজানা নেই। গত কয়েক বছর ধরে প্রকাশ্যেই দেখা যায় তাদের।
প্রতিবেদনে আরও বলা হয়, শোনা যাচ্ছে— চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। শুধু তাই নয়, কাপুর ও ভাট পরিবারে ইতোমধ্যেই শুরু হয়েছে, এ হাইপ্রোফাইল বিয়ের প্রস্তুতি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রণবীর-আলিয়া দুজনেই বিয়ের জন্যই বেছে নিয়েছেন রাজস্থানের রণথম্বোর পার্ককে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এমনিতেই রণথম্বোরকে দারুণ পছন্দ করেন রণবীর-আলিয়া। তারা দুজনেই নাকি এখানে মাঝেমধ্যেই ছুটি কাটাতে যান। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত উভয়ের তরফেই কোনো সম্মতি মেলেনি। তবে কিছু দিন আগে জানা যায় আপাতত ডেস্টিনেশন ওয়েডিং করার প্ল্যান বাতিল করে দিয়েছেন এই জুটি। জানা যাচ্ছে অন্য কোথাও নয় বানিজ্য নগরী মুম্বাইতেই সাত পাক ঘুরবেন। অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে সারবেন তারা। প্রতিবেদনে বলা হয়, আলিয়া ভাটের বাবা মহেশ ভাট এবং রণবীর কাপুরের কাকা রণধীর কাপুরের শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাদের কথা ভেবেই মুম্বাইতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই। তাজ ল্যান্ডস এন্ডে সম্পন্ন হতে চলেছে এই প্রোফাইল বিয়ে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]