Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে: ফিলিস্তিন

📅 06 February 2022, 03:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে: ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক::  ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববাসী এখন আমাদের ওপর চালানো ইসরাইলের হামলা-নির্যাতনের কথা বিশ্বাস করছে। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
অ্যামনেস্টির এ প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন আমাদের দুঃখের কথা বুঝতে শুরু করেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশ্তাইয়েহ এ প্রতিবেদনকে একটি গ্রহণযোগ্য ও পেশাদার সংস্থার আন্তর্জাতিক দলিল হিসেবে বর্ণনা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইহুদিবাদী দেশটির বর্ণবাদী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এ প্রতিবেদনের ভিত্তিতে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]