Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

আর্জেন্টিনার গোলকিপারের কাণ্ডে বিস্মিত নেটিজেনরা

📅 05 February 2022, 01:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আর্জেন্টিনার গোলকিপারের কাণ্ডে বিস্মিত নেটিজেনরা
স্পোর্টস ডেস্ক::   এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনা দলের মূল গোলকিপার হলে হুয়ান মুসো দ্বিতীয়। মার্তিনেজের অনুপস্থিতি মানেই মুসোর ডাক। অনেকে মার্তিনেজের মুসোকে এগিয়ে রাখেন। ইতালিয়ান ক্লাব আতালান্তায় খেলেছেন এই গোলকিপার। আর লিওনেল মেসির দলের এমন তারকাই আনাকাঙ্ক্ষিত কাণ্ড করে বসলেন।
জন্মদিনে শুভেচ্ছা পাঠানোয় ধন্যবাদ জানাতে গিয়ে নিজের নগ্ন ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে, যা দেখে প্রথমে বিস্ময় প্রকাশ করেন অনেকে। পরে এ নিয়ে রীতিমতো বিদ্রুপের মুখে পড়েন এই গোলকিপার। নিজের জন্মদিনে ইতালির বের্গামোয় বাসায় ফিরে দেখলেন, বান্ধবী আনা আরিয়াদো তাকে চমকে দেওয়ার জন্য চমৎকার সব আয়োজন করে রেখেছেন। লালরঙা একাধিক হিলিয়াম বেলুন আর উপহারসামগ্রী দিয়ে শোবার ঘর সাজিয়েছেন আনা।  সবগুলো বেলুনের গায়ে লেখা ছিল, ‘আমি তোমাকে ভালোবাসি’। বান্ধবীর এমন ভালোবাসায় সিক্ত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুসো, খুশিতে বোকামিটা করে বসেন। বান্ধবী তাকে কতটা ভালোবাসেন তা ভক্ত-অনুরাগীদের জানাতে গোটা ঘরের ছবি তুললেন মুসো। সেটা পোস্ট করেন ইনস্টাগ্রামে, ‘স্টোরি’ হিসেবে।
কিন্তু তিনি লক্ষ করতেই ভুলে গেলেন যে, ছবি তোলার সময় তার সামনে একটা আয়না ছিল, যেখানে দেখা গেল তার নগ্নরূপ। কারণ ছবি তোলার সময় নগ্ন ছিলেন মুসো। কয়েক মুহূর্ত পরেই নিজের ভুল বুঝতে পারেন মুসো।  সঙ্গে সঙ্গে মুছে দিয়ে গায়ে কাপড় জড়িয়ে একই ছবি আবারও তুলে পোস্ট করেন ইনস্টাগ্রামের স্টোরিতে, ক্যাপশন দেন, ‘এটা সঠিক ছবি!’ কিন্তু ততক্ষণে মুসোর নগ্নরূপের ছবি দেখে ফেলেছে তার প্রায় তিন লাখ ইনস্টাগ্রাম অনুসারী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুসোর এই বোকামি নিয়ে তুমুল হাস্যরস চলছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]