Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

মোস্তাফিজেই কুপোকাত চট্টগ্রাম

📅 03 February 2022, 09:09 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোস্তাফিজেই কুপোকাত চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক::  কুমিল্লার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানেই ছিল চট্টগ্রাম। বৃষ্টি শুরুর আগে ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে দলটি। বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয় ২ ওভার। বৃষ্টির পর খেলতে নেমে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে মাত্র ২৭ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম। একের পর এক আসা-যাওয়ার মিছিলে অংশ নেন শামিম হোসেন (২৬), একমাত্র হাফ সেঞ্চুরিয়ান উইল জ্যাকস (৫৭), অধিনায়ক নাঈম ইসলাম (৩), বেনি হাওয়েল (৩) ও মেহেদি হাসান মিরাজ (৪)। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম। ৪ ওভারে ২৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]