Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

লবিস্ট নিয়োগ প্রশ্নে ফখরুল বললেন, ‘যা কিছু করি দেশ রক্ষায় করি’

📅 25 January 2022, 07:35 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লবিস্ট নিয়োগ প্রশ্নে ফখরুল বললেন, ‘যা কিছু করি দেশ রক্ষায় করি’
সিলেট নিউজ টাইমস্  ডেস্ক:: যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ নিয়ে দেশে তোলপাড় চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বিএনপি-জামায়াত যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়ে ৩.৭৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে। অনুসন্ধান চলছে, ব্যয় বাড়তে পারে। টাকার উৎস খোঁজা হচ্ছে। আজ (মঙ্গলবার) রাজধানীর একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে বিএনপি যে কয়টা লবিস্ট নিয়োগ করেছে, এর মূল উদ্দেশ্যটা দেশের ক্ষতি। আপনার-আমার মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু আপনার-আমার ঝগড়া দেশের স্বার্থে কিনা, সেটা দেখতে হবে। যদি সেটা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হয়, তা দুঃখজনক।’
বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগের এই অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই না যে, আমরা লবিস্ট নিয়োগ করেছি, দেশকে রক্ষার জন্য কাজ করেছি। কোনো লবিস্ট নিয়োগ করেনি বিএনপি।’ সোমবার অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করেন ফখরুল। মির্জা ফখরুল আরও বলেন, ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। আশা করি, এ নিয়ে কোনো কনফিউশন থাকবে না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]