Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

আইভীর পক্ষে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ

📅 11 January 2022, 11:29 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আইভীর পক্ষে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে মুক্তিযোদ্ধাদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ ২নং রেলগেট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক, আইভীর ছবি ও মুক্তিযুদ্ধের পতাকা নিয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা মিছিল বের করেন। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া মোড় ঘুরে নারায়ণগঞ্জ টার্মিনাল বন্দর ঘাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়। মিছিলের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডেপুটি কমান্ডার নুরুল হুদা। সমাবেশ পরিচালনা করেন কমান্ডার শাজাহান ভুঁইয়া জুলহাস। সমাবেশে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান ও  মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, রূপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, সোনারগাঁও উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। সমাবেশে সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। যাতে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা যায়। কারণ শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলে আমাদের (মুক্তিযোদ্ধা) সম্মান-মর্যাদা দেওয়া হচ্ছে। অভিমান করে অন্য কাউকে সুযোগ দিবেন না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]