Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

২৪ ঘণ্টা না যেতেই ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি: তৈমুর

📅 11 January 2022, 11:50 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
২৪ ঘণ্টা না যেতেই ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি: তৈমুর
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: নায়ারণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জে শোডাউনে এসে বলেছেন, তৈমুর ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। ২৪ ঘণ্টার মধ্যেই আমাকে রেজাল্ট দেখাবেন বলে হুমকি দিয়েছেন। এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই আমি ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি।
মঙ্গলবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম এসব কথা বলেন। তিনি বলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সিদ্দিরগঞ্জ থানায় নির্বাচনি প্রচার কমিটির প্রধান সমন্বয়ক।  নির্বাচনি এজেন্ট নির্ধারণ এবং নির্বাচনি প্রচার সংক্রান্ত সব দায়িত্ব তার ওপর অর্পিত ছিল। আমি জানতে পেরেছি সোমবারই রবিকে গ্রেফতার করা হয়েছে। তৈমুর অভিযোগ করে বলেন, সরকারি দলের বড় বড় নেতাদের নারায়ণগঞ্জে এনে নানা উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তৃতা দেওয়ানো হচ্ছে।  একজন সম্মানিত মেহমান বলেছেন যে, ‘তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না’।এসব করে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। ভিডিও  
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]