Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন আবাহনী

📅 09 January 2022, 10:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন আবাহনী
স্পোর্টস ডেস্ক :: রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপের শিরোপাও জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। ইতিহাস সৃষ্টি করা হয়নি পুরান ঢাকার ক্লাবটির। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আবাহনী ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এবার তাদের চোখ ট্রেবলে। মৌসুমের প্রথম দুটি শিরোপা এখন তাদের ঘরে। প্রিমিয়ার লিগের ট্রফি জিততে পারলেই পূর্ণ হবে ট্রেবল স্বপ্ন।
প্রথমার্ধের অন্তিম সময়ে রাকিব হোসেনের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় কলিনদ্রেসের কাছে। বক্সের মাথা থেকে বাঁ পায়ের প্লেসিং শটে রহমতগঞ্জের জাল কাঁপান তিনি (১-০)। ৬৪ মিনিটে কলিনদ্রেসের পাস খুঁজে নেয় নুরুল নাঈম ফয়সালকে। তার শট রহমতগঞ্জের গোলকিপার রাকিবুল হাসান তুষার ফিষ্ট করলেও চলে যায় বক্সের মধ্যে দাঁড়ানো রাকিবের কাছে। ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে গোল করেন তিনি (২-০)। দ্বিতীয় গোল হজম করলেও হাল ছাড়েনি রহমতগঞ্জ। পাঁচ মিনিট পর  ফিলিপ আদজাহ এক গোল পরিশোধ করলে জমে ওঠে ম্যাচ (২-১)। তবে এবার আর সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি রহমতগঞ্জ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]