Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সুজনের প্রশংসায় যা বললেন মাশরাফি

📅 07 January 2022, 02:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুজনের প্রশংসায় যা বললেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক :: ক্রিকেটের অন্তঃপ্রাণ খালেদ মাহমুদ সুজন নিয়েও কম বিতর্ক চলেনি। এখনও বিভিন্ন সময় ট্রলের শিকার হন তিনি। ক্রিকেটারদের সবচেয়ে কাছের মানুষ সুজনই— এটি বলে থাকেন অনেকেই।  সিনিয়র-জুনিয়র সবাই ‘সুজন চাচা’ ডেকে সমস্যার কথা জানান।
এবার সব বিতর্ককে ছাপিয়ে সুজনের অকুণ্ঠ প্রশংসা করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির মতে, বাংলাদেশ দলের সাফল্যের নেপথ্য নায়ক খালেদ মাহমুদ সুজনই। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়েও সুজনের কৃতিত্ব দেখছেন মাশরাফি। বৃহস্পতিবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হলে এমন মত জানালেন নড়াইল এক্সপ্রেস। জাতীয় দলের সর্বকালের সফলতম অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের জন্য সুজন ভাই ইতিবাচক একজন মানুষ। এ জন্যই উনার কথা বলেছি। শৃঙ্খলা রাখার ক্ষেত্রে, খেলোয়াড়দের সঙ্গে কতটুকু আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ সুবিধা— সবকিছুর দিকে খেয়াল রাখেন তিনি। এ জায়গা থেকে সুজন ভাইয়ের কথা বলতেই হবে।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]