Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

ক্যাটরিনা-আনুশকাদের ভালোবাসায় সিক্ত দীপিকা

📅 06 January 2022, 12:28 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ক্যাটরিনা-আনুশকাদের ভালোবাসায় সিক্ত দীপিকা
বিনোদন ডেস্ক:: ৩৭-এ পা দিয়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি জীবনের ৩৬ বসন্ত পার করেছেন এই সুদর্শনী। জন্মদিনে বলিউড স্টারকে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত করেছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, সারা আলি খান, কিয়ারা আদভানিসহ অভিনেতা-অভিনেত্রীরা। খবর বলিউড হাঙ্গামার। এদিন দীপিকাকে আরও শুভেচ্ছা জানিয়েছেন— অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, মাধুরি দীক্ষিত, দিয়া মির্জা। তারা নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরিয়ে দিয়েছেন।
ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছেন— শুভ জন্মদিন দীপিকা।  নতুন বছরে তোমার সুস্বাস্থ্য, শান্তি ও সুখ কামনা করছি। কিয়ার আদভানি টুইটারে দীপিকার একটি আবেদনময়ী ছবি দিয়ে লিখেছেন— শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, সুখ ও শান্তি কামনা করছি। বলিউড সেনসেশন সারা আলি খান জন্মদিনে মিষ্টি নোট শেয়ার করে লেখেন— দিনটি তোমার ভালো কাটুক। সামনের বছরটাও আনন্দে কাটুক। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, খুশি ও উচ্ছ্বাস কামনা করছি।
এককালের হার্টথ্রুব অভিনেত্রী মাধুরি দীক্ষিতও দীপিকার বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। ‘তোমার উজ্জ্বলতা আরও বাড়ুক। হাসিটা আরও চওড়া হোক।’  জুহি চাওলা লিখেছেন— একটি অসাধারণ জন্মদিন কাটুক তোমার। অনেক অনেক ভালোবাসা, সুখ ও সফলতা তোমার সঙ্গী হোক।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]