Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

টাইগারদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

📅 05 January 2022, 01:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টাইগারদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক  :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
নিউজিল্যান্ডকে পরাজিত করায় পৃথক পৃথক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তারা আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। বে ওভালের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্বের এক নম্বর দলকে মাটিতে নামিয়ে দিয়েছেন টাইগাররা। ইবাদত-মুমিনুল-লিটন-তাসকিনের নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে টেস্টে এত বড় জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া। তারুণ্যনির্ভর দলটি মাউন্ট মঙ্গানুইয়ের মাটি যে কীর্তি গড়ল, সেটি ক্রিকেটবিশ্ব বহুদিন মনে রাখবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]