Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ক্ষমতা দখল করায় তালেবানকে অভিনন্দন আল-কায়েদার

📅 19 August 2021, 07:42 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ক্ষমতা দখল করায় তালেবানকে অভিনন্দন আল-কায়েদার
আন্তর্জাতিক ডেস্ক::আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তালেবানকে অভিনন্দন জানিয়েছে আল-কায়েদার ইয়েমেন শাখা।তালেবানকে তাদের অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছে আল-কায়েদা। বুধবার আল-কায়েদার ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) বুধবার এক বিবৃতি দেয়। এতে বলা হয়, অধিকার ফিরিয়ে আনতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ ও বাস্তবসম্মত উপায়—তালেবানের জয় থেকে এটাই বোঝা যায়।
একিউএপিকে আল-কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সে সময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। তালেবানের এই পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সে বছরই পতন হয় তালেবান সরকারের। প্রসঙ্গত, গত রোববার কাবুল দখল করে তালেবান। এর আগে আফগানিস্তান থেকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পলায়ন করেন। পরে জানাযায়, তিনি আমিরাতে আশ্রয় নিয়েছেন।তবে পালানোর সময় বিপুল পরিমাণ অর্থ-সম্পদ হাতিয়ে নেন। সূত্র: এএফপি ও দ্য হিন্দু
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]