Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বিএনপির ভোট কারচুপির রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না: কাদের

📅 25 May 2021, 03:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপির ভোট কারচুপির রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না: কাদের
’দেশের নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের নির্বাচনব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি।
সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহই হারিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার এবং নির্বাচন কমিশনের ওপর দায় চাপাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। তিনি আরও বলেন, জনগণ এসব বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
 
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]