Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

"মন চুরি" শিরোনামের গানটির মিউজিক ভিডিওর স্যুটিংয়ের কাজ সম্পন্ন

📅 23 August 2020, 06:33 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
"মন চুরি" শিরোনামের গানটির মিউজিক ভিডিওর স্যুটিংয়ের কাজ সম্পন্ন
শরীফ গাজী:: অবসর কিংবা কাজের ব্যস্ততার মধ্যে গান শুনলেই মনে প্রশান্তি অনুভব করেন,গান যেমন মনকে উদ্বেলিত করতে পারে আবার মনকে নিরানন্দেও ভরিয়ে দেয় কখনো কখনো। তাই মানুষের মন ও আবেগের ওপর গানের প্রভাব অনেক বেশি। অদ্য ১৭ ই আগস্ট ২০২০,সান আতিকের পরিচালনায় "মন চুরি" শিরোনামের গানটির মিউজিক ভিডিওর স্যুটিংয়ের কাজ, সিলেটের গোলাপগঞ্জ লোকেশনে সম্পন্ন হয়েছে। আশরাফুল হক তুরনের লেখা গানটিতে কন্ঠ দিয়েছেন সিলেটের শিল্পী প্রিয়া খান এবং সুর করছেন আভী আকাশ। সংগীত পরিচালনা রয়েছেন সুনামধন্য সংগীত পরিচালক জনাব রেজওয়ান শেখ। গানটি শীঘ্রই " AK MUSIC BANGLA " ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। গানটিতে মডেলিং করেছেন গোলাপগঞ্জের মেয়ে " খুশি "(একাদশ শ্রেনীর ছাত্রী) সাথে মেইল মডেল ছিলেন "অরকো"। খুশির আগে কোন দিন মডেলিং বা অভিনয় করেনি এটা তার প্রথম অভিনয়। প্রথম চেস্টায় এতো ভাল অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছে। গীতিকার আশরাফুল হক তুরন জানান -এমন একটা গান ওর জন্য সিলেক্ট করছি যাতে ওর অভিনয় করতে সুবিধা হয়। মিউজিক ভিডিওতে ক্যামেরায় ছিলেন সকলের পরিচিত মুখ ইয়াছিন বিন আরিয়ান । মেক আপে ছিলেন সাগর রানা , প্রোডাকশন ম্যানেজার আহমেদ অপু । আশা করি গান ও মিউজিক ভিডিওটি সকলের ভাল লাগবে।   https://www.youtube.com/watch?v=aXg9761Gras
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]