Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

৩০ মার্চ: ইতিহাসে আজকের এই দিনে

📅 30 March 2020, 09:05 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৩০ মার্চ: ইতিহাসে আজকের এই দিনে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: আজ ৩০ মার্চ ২০২০, সোমবার| ১৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য কিছু ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়– ঘটনাবলি ১১৮০ - আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ। ১২৮২ - সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার। ১৮১২ - কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়। ১৮৬৭ - রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ। ১৯৩০ - চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ - শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন। ১৯৮১ - ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন। ১৯৯২ - সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন। ১৯৯৬ - বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ। জন্ম ১৮৪৪ - ফরাসি কবি পল ভেরলেনের জন্ম। ১৮৫৩ - ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্ম। ১৮৭০ - বসুমতীর সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম। ১৮৯৯ - সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম। ১৯১৯ - কবি সিকান্দার আবু জাফরের জন্ম। ১৮৯১ - যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন। মৃত্যু ১৯৪৮ - ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন। ১৯৫৭ - শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু। ১৯৬৫ - কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]