Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ফিচার

করোনাভাইরাস থেকে বাঁচতে যা করবেন

📅 26 January 2020, 06:52 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
করোনাভাইরাস থেকে বাঁচতে যা করবেন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: দিন যতই যাচ্ছে নতুন প্রাণঘাতী করোনাভাইরাস ততই মারাত্মক আকার ধারণ করছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছে ৫৬ জন। আক্রান্ত হয়েছে হাজারো মানুষ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ভয়াবহ বলে সতর্ক করে দিয়েছেন। সেইসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে করোনাভাইরাসের উৎপত্তি চীনে হলেও সম্প্রতি এটি ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের দিকেও ছড়িয়ে পড়ছে। তাই এ ভাইরাস সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। করোনাভাইরাস মূলত পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির থেকেও অন্য ব্যক্তির শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে বা তার সঙ্গে হাত মেলালেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। করোনোভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ- এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো-জ্বর, শ্বাসকষ্ট, কাশি। তবে অসুখের মাত্রা আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনাভাইরাস মরণব্যাধি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো-এখনো এই ভাইরাস থেকে বাঁচার কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই করোনাভাইরাস থেকে বাঁচতে যা করবেন- # বাইরে বের হওয়ার আগে সঙ্গে মাস্ক নিতে ভুলবেন না। # বাস, ট্রেন বা এ জাতীয় গণপরিবহনগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। # বাইরে থেকে ফিরে হ্যান্ডওয়াশ বা লিকুইড সোপ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। # ডিম কিংবা মাংস রান্নার সময় চেষ্টা করুন পর্যাপ্ত সময় ধরে রান্না করতে। খেয়াল রাখবেন, এগুলো যেন অবশ্যই সেদ্ধ হয়। # ময়লা কাপড় দ্রুত ধুয়ে রাখার চেষ্টা করুন, দিন বা সপ্তাহ ধরে ফেলে রাখবেন না। # ঘর পরিষ্কার রাখুন। নিয়মিত আপনার থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]