Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

সিলেটে প্রাক-বাজেট আলোচনা শুরু

📅 20 April 2019, 05:20 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে প্রাক-বাজেট আলোচনা শুরু
অর্থনীতি ডেস্ক:: সিলেটের বিভিন্ন অংশীজনের সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে শুরু হওয়া এ মতবিনিময় সভার আয়োজন করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মতবিনিময়ের উদ্দেশ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]