Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

আবারো বার্সেলোনার কাছে পরাজয় রিয়াল মাদ্রিদের

📅 03 March 2019, 08:16 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আবারো বার্সেলোনার কাছে পরাজয় রিয়াল মাদ্রিদের
খেলাধুলা ডেস্ক:: লা লিগায় মেসির বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেলো মাদ্রিদিস্তানরা। এ নিয়ে চারদিনের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বিতীয়বার হারালো বার্সেলোনা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা বলেই আত্মবিশ্বাসী ছিলো রিয়াল। শুরুতে কিছু সুযোগও তৈরী করে সান্তিয়াগো সোলারির দল। ১০ মিনিটেই এগিয়ে যাবার সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। ভিনিসিয়াসের গতি সামলাতেও হিমশিম খায় বার্সা।
তবে ঠিকই পালটা আক্রমণ করে কাতালানরা। ১৪ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩টি কর্নার। ২৬ মিনিটে ইভান র‌্যাকিটিচের দারুণ গোলে লিড নেয় ভালভার্দের দল। এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধ্বের শুরুটাও ভালো করে রিয়াল। কিন্তু ঘরের মাঠে দর্শকদের আনন্দের কোনো উপলক্ষ এনে দিতে পারেনি বেল-বেনজেমা-মড্রিচরা। শত চেষ্টার পরেও কোনো গোল পায়নি মাদ্রিদের ক্লাবটি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আরেকটি হার বরণ করে নিতে হয় রিয়ালকে। এ নিয়ে বার্সার বিপক্ষে শেষ ৬ ম্যাচে জয়হীন মাদ্রিদ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]