Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

বসন্ত উৎসব মাতাতে সিলেট আসছেন কুমার বিশ্বজিৎ

📅 17 February 2019, 05:59 PM | 👁️ পঠিত: 3 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বসন্ত উৎসব মাতাতে সিলেট আসছেন কুমার বিশ্বজিৎ
বিনোদন ডেস্ক:: বসন্ত উৎসব-১৪২৫ মাতাতে সিলেট আসছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা কুমার বিশ্বজিৎ। মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজনে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট শহরতলির বটেশ্বরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই বসন্ত উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে। উৎসবে বিকাল ৩টায় গান পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ। এর আগে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনা থাকবে।বসন্ত বরণের এই আনন্দ উৎসবে সবাইকে সামিল হওয়ার আহবান জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]