Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

সোনাক্ষীর বিরুদ্ধে থানায় অভিযোগ

📅 25 February 2019, 07:48 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিনোদন ডেস্ক:: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিং ও আরো চার জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মোরাদাবাদের ডিএসপি গজরাজ সিং জানিয়েছেন, নায়িকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ তারা পেয়েছেন। এবেলা পত্রিকার খবরে বলা হয়, সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে একটি শোয়ে অংশগ্রহণ করার জন্য সোনাক্ষী ৩৭ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন। সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানাতে গিয়ে অভিযোগকারী ওই অনুষ্ঠানের উদ্যোক্তা বলেন, ‘আমি খুব চেষ্টা করছিলাম তাকে রাজি করাতে। বার বার বলছিলাম, আমি বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ব। কিন্তু তিনি পারফর্ম করতে রাজি হননি।’ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনাক্ষী ও অন্য চার জনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি। যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে, সেই টাকা লেনদেনের প্রমাণ ব্যাংকের নথি থেকে পাওয়া গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এফআইআর দায়েরের পরে এখনও সোনাক্ষীর তরফে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]