Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

শ্রীদেবীর উদ্দেশ্যে বিশেষ পূজা

📅 16 February 2019, 08:16 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিনোদন ডেস্ক:: গেল বছর দুবাইয়ে এক আত্মীয়ের বিয়েতে বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। তার এ আচমকা মৃত্যুতে বেশ বেগ পোহাতে হচ্ছে সহশিল্পী এবং ভক্ত দর্শকদের। গত বছর ২৪ ফেব্রুয়ারি মারা যান এই অভিনেত্রী। তার মৃত্যুর প্রায় এক বছর কেটে গেলেও সহশিল্পী, ভক্তদের পাশাপাশি কাপুর পরিবারের সদস্যরাও এখনও এই অপূরণীয় ক্ষতি সামলাতে পারেননি। তাইতো গেল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রীদেবীর উদ্দেশে তাদের চেন্নাইয়ের বাড়িতে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। বনি কপূরের আয়োজনে পুজায় অনিল কাপুর ছাড়াও কপুর পরিবারের বেশির ভাগ সদস্যই উপস্থিত ছিলেন। শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশিও সব নিয়ম মেনেই এই পূঁজোয় হাজির হয়েছিলেন বলে খবর প্রকাশ করেছেন সেদেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক। তিথি অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুর একবছরের কাজ এই পূজার মাধ্যমেই সম্পন্ন করলেন বনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]