Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ‘জামায়াতের বিচার আইন’ উপস্থাপন

📅 09 January 2019, 02:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ‘জামায়াতের বিচার আইন’ উপস্থাপন
নিউজ ডেস্ক:: যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামির বিচারের জন্য সংশোধিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন’ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। পুনর্বার আইনমন্ত্রী নিয়োগ পাওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যদিও গত সরকারের সময়েও আইনটি মন্ত্রিসভায় উঠছে বলে একাধিকবার জানিয়েছেন আনিসুল হক। যুদ্ধাপরাধী দল হিসেব জামায়াতের বিচারের আইন সংশোধনের বিষয়টি কতদূর- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন তৈরি করে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম। ক্যাবিনেট ডিভিশন লেজিসলেটিভ ভাষা আবারও একটু ইয়ে (সংশোধন) করার জন্য বলেছে। আইনটি আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনটি ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়।’ এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]