Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

শেখ হাসিনাকে অভিনন্দন এরশাদের

📅 05 January 2019, 10:55 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শেখ হাসিনাকে অভিনন্দন এরশাদের
নিউজ ডেস্ক:: জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ তথা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যও সম্মানের বিষয়।
বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সব সময় সরকারকে সহযোগিতা করবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]