Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সিলেটে বিপিএলের টিকিট যেভাবে পাওয়া যাবে

📅 04 January 2019, 04:35 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
স্পোর্টস ডেস্ক::বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি। এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে দলগুলো। আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করে দিয়েছে বিপিএলের টিকিট মূল্য। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। শুরুতে গ্রুপ পর্বের টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথম ধাপের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপের এবং ৩১ জানুয়ারি থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে Shohoz.com ও Ucash এর মাধ্যমে। এছাড়াও কেনা যাচ্ছে টিকিট বুথ থেকেও। সিলেটে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট পাওয়া যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথে। এছাড়া ঢাকা পর্বের টিকিট পাওয়া যাচ্ছে মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ ও শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে। চট্টগ্রাম পর্বের টিকিট পাওয়া যাচ্ছে এম আজিজ স্টেডিয়ামে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট বুথে। তিনটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। শেড ছাড়া দেয়া গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা, শেড দেয়া দেয়া গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০০ টাকা। এই মূল্য শুধু প্রাথমিক পর্বের জন্য। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের টিকিটের মূল্য পরে জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]