Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

📅 03 January 2019, 07:59 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাষ্ট্রপতির সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত
নিউজ ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তাদের প্রথম সাক্ষাৎ। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানান। ওই সাক্ষাতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানাবেন তিনি। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ দিয়েছেন। বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন তাদের শপথ বাক্য পাঠ করান। সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো দলটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]