নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন কামাল হোসেন।রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল।তিনি বলেন, “সব আসন থেকেই একই ধরনের ভোটের খবর এসেছে। আমাদের একশ প্রার্থী নির্বাচন বর্জন করেছে।“নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে পুনঃনির্বাচন দাবি করছি।”