Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সঠিক ভোট হলে বিএনপি জিতবে: ফখরুল

📅 30 December 2018, 05:45 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে। সঠিক ভোট হলে বিএনপি জিতবে। ভোটযুদ্ধে বিপ্লব ঘটবে। জাতীয় ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত। বললেন বিএনপি মহাসচিব এবং ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী। ভোট দেবার পরে তিনি ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]