Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

চলছে সাকিব ম্যাজিক!!

📅 20 December 2018, 06:28 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাহেদ আহমদ::  সাকিব ম্যাজিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া এ জয়ে অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন পাঁচ উইকেট। বাংলাদেশ জিতেছে ৩৬ রানে, ফলে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এই ম্যাচে ৪২ রান ও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে সাকিব আল হাসানের অফিসিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তা দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সাকিব আল হাসানের অতুলনীয় পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় টি২০ তে টাইগারদের অসাধারণ জয়।’ সেই পোস্টে সাকিবের অসাধারন পারফর্মেন্সের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব ভক্তরা। জাহেদ রাহাত নামে এক ভক্ত সেখানে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন ‘একজন জ্যাক ক্যালিস সেঞ্চুরি করত ৫ উইকেট নিতো। আমরা তখন পিচ্চি ছিলাম, দেখে যেতাম। একজন শচীন একের পর এক সেঞ্চুরি করতেন আমরা দেখতাম। একজন এবি ডি ভিলিয়ার্স এর শট দেখে চোখ জুড়িয়ে যেত । একজন ভিরাট কোহলি কে দেখে মনে মনে হিংসে হয়। কিন্তু আমাদের আছে একজন সাকিব আল হাসান, যার আফসোস করে যাচ্ছে বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেট প্রেমিরা। আমরা গর্বিত এমন একজন কে আমাদের দেশে পেয়ে'।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]