Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

হঠাৎ মুশফিকের চোট

📅 28 November 2018, 04:32 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
স্পোর্টস ডেস্ক:: এমনিতে ইনজুরির কারণে দলে নেই টাইগার ওপেনার তামিম ইকবাল। এছাড়া কাঁধের ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। এবার আশঙ্কা তৈরী হল টাইগার ডিপেন্ডবল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ঘিরে। আজ দ্বিতীয় ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, মুশফিকের আঘাত ততটা গুরুতর নয়, ঢাকা টেস্টে খেলার আশাবাদী তারা। মুশফিক খেলতে না পারলে ঢাকা টেস্টের স্কোয়াড রূপ নেবে ১২ জনে। সেক্ষেত্রে জরুরী ভিত্তিতে তার পরিবর্তিত খেলোয়াড় নিতে হবে নির্বাচকদের। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]