Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ইসির সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

📅 05 November 2018, 11:32 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইসির সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক
নিউজ ডেস্ক:: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরউল্লাহ চৌধুরী, বরকউল্লাহ বুলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নঈম জাহাঙ্গীর উপস্থিত আছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছাতে শনিবার ইসিকে চিঠি দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]