Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বন্ধ হয়ে গেল মোস্তাফিজের ফেসবুক পেজ

📅 02 November 2018, 08:50 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বন্ধ হয়ে গেল মোস্তাফিজের ফেসবুক পেজ
স্পোর্টস ডেস্ক :: টেকনিক্যাল কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে ক্রিকেটের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ভেরিফায়েডকৃত ফেসবুক পেজ। চার বছর আগের খোলা এ পেজটিতে ছিল তার অনেক স্মৃতি। এ পেজটির ফলোয়ার প্রায় ২৩ লাখ। এ কারণে নতুন একটি পেজ খুলেছেন মোস্তাফিজ। ইতিমধ্যে সেই অ্যাকাউন্টটিও ভেরিফায়েড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন আইডিতে এক ভিডিওবার্তার মাধ্যমে এ বিষয়টি জানান মোস্তাফিজ। ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু টেকনিক্যাল কারণে আমার আগের পেজটি বন্ধ হয়ে গেছে। এটি আমার নতুন ভেরিফায়েড পেজ। আমার সব আপডেট পেতে এখন থেকে এ পেজটির সঙ্গেই থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের টিমের জন্য দোয়া করবেন। যেন আমরা ভালো খেলতে পারি। ধন্যবাদ।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]