Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সংলাপের আমন্ত্রণ জানিয়ে ঐক্যফ্রন্টকে ফোন ওবায়দুল কাদেরের

📅 29 October 2018, 04:35 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: সংলাপের আমন্ত্রণ জানিয়ে ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টুকে টেলিফোন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে টেলিফোনে তিনি জানান, গণভবনে ওই সংলাপ হবে। এতে ঐক্যফ্রন্টের কতোজন প্রতিনিধি অংশ নেবেন। জবাবে মন্টু জানিয়েছেন, ১৫ থেকে ২০ জন হতে পারেন। সংলাপের তারিখ চূড়ান্ত না হলেও আগামী বুধবার হতে পারে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। আমন্ত্রণের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন মোস্তফা মহসিন মন্টু। সংলাপের আহবান জানিয়ে রোববার ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে চিঠি দেন। এ আহবানে সাড়া দিয়ে আজ বিকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। দলের এ সিদ্ধান্ত জানানোর পরই রাতেই টেলিফোনে তিনি সংলাপের আমন্ত্রণ জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]