Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি সোমবার

📅 28 October 2018, 06:44 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক::  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্যপ্রমাণ দাখিলসংক্রান্ত আপিলের শুনানি আগামীকাল সোমবার করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এদিন ঠিক করেন।
খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্যপ্রমাণ দাখিলের জন্য হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। এ আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বারে আবেদন করলে আদালত আজ রোববার ওই আবেদনের শুনানির জন্য দিন ঠিক করেছিলেন। কিন্তু এরই মধ্যে আইনজীবীরা যেহেতু হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপি পেয়েছেন, এ জন্য খালেদা জিয়ার আইনজীবীদের আপিল ফাইল করার নির্দেশ দিয়ে আগামীকাল শুনানির জন্য দিন ঠিক করে দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]