Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

📅 26 October 2018, 08:09 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল
নিউজ ডেস্ক:: বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চল‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর শে‌রেবাংলা নগ‌রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজা‌রে পুষ্পমাল্য অর্পণ ক‌রে শ্রদ্ধা শেষে তিনি এ কথা জানান। যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামে জনসভার অনুমতি আমরা এখন পর্যন্ত পাইনি। তিনি বলেন, আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়। অন্যান্য দল যাতে নির্বাচনে না আসে, সেই ব্যবস্থা করছে তারা। আর ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়। ‘গত কয়েক বছরে আওয়ামী লীগের লক্ষ্যটা হচ্ছে যে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা নির্বাচনে যেতে চায়। এ জন্য বাংলাদেশের গণতন্ত্রে যার অবদান সবচেয়ে বেশি, তাকে জেলে নিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে।’ মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। তাদের লক্ষ্যই হচ্ছে- একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যই তারা চলছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি- নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইছে, তারা তাই করছে। এ নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না, তা আমরা বারবার বলেছি। এটি শুধু বিশ্বাসের কথা নয়, এটিই বাস্তবতা। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কখনই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে না। বিএনপিতে ১/১১-এর সংস্কারপন্থী নেতাদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, যারা দলের বাইরে ও নিষ্ক্রিয় ছিল, তাদের ভূমিকা পালন করার জন্যই সক্রিয় করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী। এ সময় উপস্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল, যুবদ‌লের সি‌নিয়র সহসভাপ‌তি মোরজাতুল ক‌রিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ যুবদ‌লের ক‌য়েক হাজার নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]