Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এরশাদের শোক

📅 18 October 2018, 05:55 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এরশাদের শোক
নিউজ ডেস্ক:: দেশবরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হল। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়। তিনি বলেন, সুরের ভুবনে আইয়ুব বাচ্চুর অবদান দেশবাসী আজীবন স্মরণে রাখবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]