Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সিএমএইচে জাফর ইকবালের পাশে প্রধানমন্ত্রী

📅 05 March 2018, 08:26 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিএমএইচে জাফর ইকবালের পাশে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: ছুরিকাঘাতে আহত জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবালের পাশে সময় কাটান। প্রধানমন্ত্রী তার চিকিৎসারও খোঁজ-খবর নেন। মোহাম্মদ রেজা-উল করিম আরও জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন ভালো আছেন। গত শনিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে হামলা শিকার হন জনপ্রিয় লেখক জাফর ইকবাল। হামলার পর প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা সিএমএইচে আনা হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত। সিএমএইচের চিকিৎসকরা গতকাল (রোববার) এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতে ছুরির আঘাতের ছয়টি জখম রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]