Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

রাজশাহী কিংসে খেলছেন না মুশফিক

📅 03 October 2018, 07:44 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাজশাহী কিংসে খেলছেন না মুশফিক
স্পোর্টস ডেস্ক:: বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৫ জানুয়ারি। এবারের আসরে আসছে বেশ কিছু পরিবর্তন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরোনো চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে প্রতিটি দল। কিন্তু একই দলে দুইজন আইকন খেলোয়াড় থাকতে পারবে না। যেহেতু এক দলে দুই আইকন খেলোয়াড় রাখা যাবে না, তাই নিয়ম অনুযায়ী একজন আইকন খেলোয়াড়কে বাদ দিতে গিয়েই কাটা পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। রাজশাহী কিংসে যে চার ক্রিকেটারকে রেখে দেয়া হয়েছে, তারা হলেন- নতুন আইকন খেলোয়াড় মুস্তাফিজ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও জাকির হাসান। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক বলেন, ‘ আমাদের দলে দুইজন আইকন খেলোয়াড় হয়ে যাওয়ায় একজনকে ছাড়তেই হয়েছে। তাছাড়া দলে একজন ভালো ফাস্ট বোলার দরকার। মুস্তাফিজ এই সময়ের সেরা বোলার। এই বিবেচনা করেই তাকে রেখে দেয়া হয়েছে’। জানুয়ারিতে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে। তাই সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রিটেইন তালিকা (আগের আসর থেকে ধরে রাখা ক্রিকেটার) জমা দিতে বলেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যে দলগুলোও জমা দিয়েছে তাদের রিটেইন তালিকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]