Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বিএন‌পি যে দেউ‌লিয়া দল তা ফের প্রমাণ ক‌রে‌ছে: হাছান

📅 17 September 2018, 10:55 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: বিএনপি নামক দলটি রাজনীতির অঙ্গনে এবং আন্তর্জাতিক অঙ্গনে এত দেউলিয়া দশা যে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। সেটা আবারও প্রমাণ করেছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ সোমবার (১৭ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাম‌নে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের উদ্যোগে বিএনপির আগুন সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে তি‌নি এ মন্তব্য ক‌রেন। ‌তি‌নি ব‌লেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বস্তরের কর্মকর্তার সাথে দেখা করেছেন বিএনপি। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন- জাতিসংঘের মহাস‌চি‌বের আমন্ত্র‌ণে তারা গি‌য়ে‌ছে। এই মিথ্যাচার ক‌রে তারা আবার প্রমাণ করেছে বিএন‌পি জালিয়াতি ধোঁকাবাজ দল। এরা জনগণকে ধোঁকা দেয়ার জন্য বিভ্রান্ত করার জন্য এ রকম মিথ্যার আশ্রয় নিয়েছে।’ জাতীয় ঐক্যের প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, ‘সে‌দিন জাতীয় ঐক্যের মিছিলে দেখতে পেলাম ৫০ জন হ‌য়ে‌ছে। যারা ১০০ জন মানুষ যোগার করতে পারে না তারা আবার জাতীয় ঐক্য করবে। বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে পচে গেছে। আর কিছু এখন পচনশীল হ‌চ্ছে।’ ‌বিএনপি বার বার জালিয়াতির আশ্রয় নিয়েছে। সর্বশেষ জাতিসংঘের সাথে দেখা করতে গেছে এটা নিয়ে মিথ্যাচার করেছে মন্তব্য ক‌রে বিএনপির উ‌দ্দে‌শে তি‌নি ব‌লেন, ‘এত দৌড়ঝাঁপ করে লাভ নেই, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই এবং সেই নির্বাচনে তৃতীয় বারের মতো আমরা সরকার গঠন করব।’ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘তোমরা প্রস্তুত হও। ২০১৪ সালের মতো যেন কোনো আগুন-সন্ত্রাস না কর‌তে পা‌রে। তাই এখন থে‌কে সজাক দৃ‌ষ্টি রা‌খো।’ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, বলরাম পুদ্দার প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]