Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

যতই অপচেষ্টা হোক, সরকারকে বিদায় নিতেই হবে: রিজভী

📅 02 September 2018, 06:20 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: এবার সরকারকে বিদায় নিতেই হবে, এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘যতই ষড়যন্ত্র আর অপচেষ্টা করুন না কেন, আপনাদের এবার বিদায় নিতেই হবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে।’ আজ রবিবার (২ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিয়ে কোনো গড়িমসি চলবে না। জনগণের ভোট দেয়ার অধিকার নিশ্চিত করতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দিবে না। বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিজভী দাবি করে বলেন, ‘শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের শত্রু পক্ষ। তাঁর অধীনে নির্বাচনের অর্থই হচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]