Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সৌদি আরবে বাংলাদেশী হাজীর আত্মহত্যা

📅 27 August 2018, 06:24 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র মক্কার মাসফালাহতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বাংলাদেশী হাজী। রোববার সন্ধ্যায় বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেম করা হয়েছে। তাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন রিয়াদ ডেইলি। এতে ওই হাজীর নাম পরিচয় প্রকাশ করা হয় নি। তিনি ওই এলাকার একটি হোটেলে ছিলেন। এর বাথরুমে তিনি আত্মহত্যা করেছেন। এ সময় হোটেলে তিনি এক ছিলেন নাকি তার সঙ্গে অন্যরাও ছিলেন সে বিষয়ে কিছু বলা হয় নি। জানা যায় নি, কেন ওই হাজী আত্মহত্যা করেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]