Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করব : ফখরুল

📅 26 September 2018, 09:06 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার, সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেয়া হয়েছে। কিন্তু এখনও অনুমতি দিচ্ছে না প্রশাসন। বিএনপি কেন জনসভা করতে চাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দলের নীতিনির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যৎ কর্মসূচি দেয়ার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বৃহত্তর জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই সব জানতে পারবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]