Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ফিচার

সবজির স্প্রিং রোল

📅 16 August 2018, 05:28 AM | 👁️ পঠিত: 22 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রেসিপি:: রান্না কিংবা ভাজি করে হয়তো প্রতিদিনই সবাই কম-বেশি সবজি খান। স্বাস্থ্য গুণে ভরপুর সবজি দিয়ে সারতে পারেন বিকালের নাস্তাও।জেনে নিন কিভাবে তৈরি করবেন মজাদা সবজির স্প্রিং রোল। উপকরণ : ১ টা গাজর কুচি করে কাঁটা, ১ টা ক্যাপসিকাম ছোট করে টুকরা করা, আধা কাপ পেঁয়াজ কুচি, ১০০ গ্রাম নুডুলস, একটি কাপের এক চুতর্থাংশ মটরশুটি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো প্রস্তুত প্রণালী : প্রথমে কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে গাজর কুচি দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করুন। এরপর ক্যাপসিকাম দিয়েও নাড়ুন। এবার এর সঙ্গে পেঁয়াজ আর মটরশুটি যোগ করুন। এখন লবণ আর টেষ্টিং সল্ট দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ সিদ্ধ না হয়। আরেকটা কড়াইয়ে নুডলস সিদ্ধ করুন। এবার একটু তেল দিয়ে সবজিসহ নুডলস তাতে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ব্যস, তৈরি হয়ে গেল সবজি চওমিন।এবার এটাকে ঠান্ডা হতে দিন। এবার ময়দা নিয়ে গোল রুটি তৈরি করুন। রুটিগুলোয় সামান্য তেল দিয়ে বানাতে পারেন। এরপর একেকটা রুটির ভিতরে সবজি দিয়ে রোল বানান। এবার রুটিটা মাইক্রোওভেনে দিয়ে ৪ থেকে ৫ মিনিট রাখুন। আর চুলায় দিলে কড়াইয়ে দিয়ে ৫ থেকে ৭ মিনিট হালকা আঁচে ঢেকে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার সবজির স্প্রিং । এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]