Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 06 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ধর্মকর্ম

পবিএ ঈদুল আজহা কবে , রোববার তা জানা যাবে

📅 11 August 2018, 09:16 AM | 👁️ পঠিত: 9 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পবিএ ঈদুল আজহা কবে , রোববার তা জানা যাবে
ধর্মকর্ম ডেস্ক:: মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে আগামীকাল রোববার (১২ আগস্ট)। জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামঅকাল রোববার মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার ১৪৩৯ হিজরি সনের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২২ আগস্ট (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৩ আগস্ট। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা অন্য কোনো উপায়ে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]