সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সদ্যপ্রয়াত শিক্ষক শামসুল আলম নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন অমায়িক ও জ্ঞানপিপাসু মানুষ। এ ছাড়াও শিক্ষকদের নানা সমস্যার সমাধান প্রচেষ্টায় তিনি সবসময়ে সরব ছিলেন।
বিশিষ্ট শিক্ষক নেতা মো. শামসুল আলমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ সোমবার বিকেল ৪টায় নগরীর সিলেট পিটিআই হলরুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মো. শামসুল আলম বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি মো. আহমদুল কিবরিয়া বকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যুরো প্রধান, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ।
স্মরণসভায় বক্তারা মো. শামসুল আলমের কর্মজীবন, শিক্ষকতা পেশায় তাঁর অবদান ও সংগঠনের জন্য তাঁর ভূমিকা স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. নজমুল হকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিদ আলী, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বালাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাইল আলী, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, ওসমানী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার হাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস শহীদ তাপাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদ, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, রাইখদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানারা ইয়াসমিন দীনা এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রওশন আরা এবং সদ্যপ্রয়াত শামসুল আলমের একমাত্র সন্তান ফাইয়াজ শাহদীর সাকীব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ওসমানী নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
আলোচনা সভা শেষে মো. শামসুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিলেট পিটিআই মসজিদের ইমাম ফখরুল ইসলাম।