Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 27 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

📅 26 September 2026, 10:34 PM | 👁️ পঠিত: 7 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। গাছ বায়ু বিশুদ্ধ রাখার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সুরক্ষা দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরিতে অবদান রাখে। তাই বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশসহ উপযুক্ত প্রতিটি স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হাউজিং এস্টেটে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমবিএফ জাতীয় সদর দপ্তর ঢাকার সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিএমবিএফ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস এম বোরহান, মো: ইউসুফ সেলু, শ্যামল চৌধুরী, মো: নুরুজ্জামান, মো: আবুল কালাম, কাজী নয়মুল আলম, শামীম উদ্দিন চৌধুরী, দেওয়ান মুক্তাদির গাজী প্রমুখ।-বিজ্ঞপ্তি
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]