Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ফিচার

অবসাদ কমাবে যে খাবারগুলো

📅 02 March 2018, 07:59 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অবসাদ কমাবে যে খাবারগুলো
নিউজ ডেক্স:: অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার : মন খারাপ, অ্যাংজাইটি ও ডিপ্রেশনের মতো ভয়ংকর রোগ দূরে রাখতে অ্যান্টি-অক্সিডেন্ট বিশেষ ভূমিকা পালন করে। তাই স্ট্রেসফুল পরিবেশে মনকে বাগে রাখতে চেরি, আঙুর ও সবুজ শাকসবজির মতো খাবার বেশি করে খেতে হবে। মাছ : মাছে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি এসিড, ভিটামিন বি, বি৬ ও বি১২ মানব শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এ উপাদানগুলো মানসিক অবসাদ থেকে মুক্তিতে বাচ্চাদের নানাভাবে সাহায্য করে থাকে। সাইট্রাস ফল : পাতিলেবু, কমলালেবুর মতো সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রাকৃতিক সুগার থাকে, যা স্ট্রেস হরমোনের ক্ষরণ তো কমায়ই, সেই সঙ্গে মানসিক অবসাদ দূরে রাখে। টমেটো : এতে উপস্থিত লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট মন খারাপকে সমূলে উত্খাত করে। যাদের খুব স্ট্রেসফুল কাজ করতে হয়, তাদের প্রতিদিন একটা করে কাঁচা টমেটো খেতে হবে। পালংশাক : নিয়মিত পালংশাক খেলে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে। তাই যখন মন বেশি খারাপ লাগে, তখন পালংশাক খাওয়ার অভ্যাস ভালো। ভিটামিন ডি : এর ঘাটতি দেখা দিলে মুড সুইং ও ডিপ্রেশনের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। এই কারণে নিয়মিত কিছু সময় গায়ে রোদ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এ ছাড়া মাশরুম, সয়ামিল্ক, ডিম প্রভৃতিতে প্রচুর ভিটামিন ডি থাকে। নারিকেল : নারিকেলে উপস্থিত বেশ কিছু উপকারী ফ্যাট শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কের ভেতর ‘ফিল গুড’ হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এতে মানসিক অবসাদের প্রকোপ কমানোর পাশাপাশি বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]