Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়

📅 12 August 2026, 06:29 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে 'একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিটের ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসন' বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নগরীর  জেলরোডস্থ এসএমসিসিআই'র কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবুদ্দিন, ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন। মেট্রোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় চেম্বার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলিমুছ ছাদাত চৌধুরী, কোষাধক্ষ্য মোঃ জহির হোসেন, পরিচালক মোঃ মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল হারুন ও মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরী গোটাটিকর এর সভাপতি আলীম ইন্ডাস্ট্রির এমডি আলীমুল এহসান চৌধুরী, বিসিক শিল্প মালিক পরিষদ খাদিমনগরের প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন,  বিসিক শিল্প মালিক সমিতি খাদিমনগর এর প্রতিনিধি ও ফুলকলি ফুড প্রোডাক্টস এর ডিজিএম মোহাম্মদ শাহাব উদ্দিন, আলীম ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজার মো  কয়েছ উদ্দিন। সভাপতির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতি খায়রুল হোসেন ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক এবং বিসিক শিল্প নগরী খাদিমনগর ও গোটাটিকরের শিল্পোদোক্তাদের মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে তাদের সমস্যাবলি ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মহোদয়ের সামনে তুলে ধরার আহ্বান জানান। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিটের ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা তুলে ধরেন। একই সাথে নবায়ন ফি বর্ধিত করায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আমরা সরকারকে নবায়ন ফি এবং ভ্যাট-ট্যাক্স প্রদানের মাধ্যমে সহায়তা করতে চাই। কিন্তু যেভাবে লাইসেন্স নবায়ন এবং সেফটি প্লান বাবদ ফি নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত ব্যয়বহন এবং আমাদের জন্য কষ্টসাধ্য। একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিটে একাধিক লাইসেন্স বাতিল করে একটি লাইসেন্সের মাধ্যমে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। সভায় নেতৃবৃন্দ বিদ্যমান পুরাতন ভবনের সেফটি প্লান বজায় রেখে নবায়নের সুযোগ প্রদান এবং নবায়ন  ফি পুনঃনির্ধারণের  দাবি জানান। সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ আনোয়ার হোসেন ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং এসকল বিষয়ে পুনর্মূল্যায়ন এবং বিবেচনার আশ্বাস দেন।  তিনি ফায়ার সার্ভিস এর কর্মকর্তাদের এ বিষয়ে গোটাটিকর ও খাদিমনগর বিসিকের শিল্প প্রতিষ্ঠান গুলোতে সরাসরি যোগাযোগের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি এই মত বিনিময় সভার আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]