Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

গোলাপগঞ্জে ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র উদ্যোগে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু

📅 01 August 2026, 12:24 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গোলাপগঞ্জে ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র উদ্যোগে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু
সিলেটের গোলাপগঞ্জে সব বয়েসি মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ জোহর গোলাপগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের রূপশাইল গ্রামের সুয়া উদ্দিনের বাড়িতে ‘ইক্বরা কুরআন শিক্ষা কেন্দ্র’ নামে এ সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপশাইল জামে মসজিদের সাবেক সেক্রেটারি সুয়া উদ্দিন। সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র সিলেট অঞ্চলের দায়িত্বশীল মো. সাব্বির আহমদ ও গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক মাওলানা ইমরান আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামের বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেন (আনর), সিরাজ উদ্দিন, প্রবাসী ইসকন্দর আলী ও মারুফ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাদরাসাছাত্র মাসাদ আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাংবাদিক এমরান আহমদ। এদিকে, উদ্বোধনের দিনই এলাকার মাহিলাদর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ওই দিনই অনেকেই কুরআন শিক্ষাগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং তালিকায় নাম লেখান। উল্লেখ্য, ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’ সিলেটসহ দেশজুড়ে গরিব ও অসহায় মানুষের সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অনেক স্থানে এভাবে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু করেছে ফাউন্ডেশনটি। সংস্থাটির কর্ণধার হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্টা প্রকৌশলী, ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী এবং প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মইনুল বাকর। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রকৌশলী তিনি। এছাড়া বিশ্বের কয়েকটি দেশে তাঁর আইটি ব্যবসা রয়েছে। প্রচারবিমুখ এই দানশীল ব্যক্তি ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র মাধ্যমে অসহায় মানুষকে ঘর তৈরি দেওয়া, বর-কনের বিয়ের খরচ দেওয়া, বঞ্চিত এলাকায় সুপেয় পানির জন্য টিউবয়েলের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান ও গরিব লোকজনকে চিকিৎসাসেবা প্রদান এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনসহ সমাজসেবামূলক বিভিন্ন রকমের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মইনুল বাকর।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]