২৫ জুলাই আলীয়া মাদরাসা মাঠে ১১ দলের বিশাল সমাবেশ সফল করে তুলুন: আলহাজ্ব মাওলানা এমরান আলম
📅 13 July 2026, 01:32 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক রোববার (১২ জুলাই) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, কমর উদ্দিন, মাওলানা ডা: মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালী, সাজ্জাদ খান, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ তফজ্জুল হক, মাওলানা জহুরুল হক, মুফতি মোস্তাফা আহমদ, প্রমুখ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের শতকরা ৭০% জনগনের জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিস্ট সরকারের পথে হাটছে। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ২৫ জুলাই আলীয়া মাদরাসা মাঠে ১১ দলের বিশাল সমাবেশ সফল করে তুলার আহবান জানান।
বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।